এর চেয়ে ভুল আর নেই !
~~~~~~
আমাদের কেমন এক দোষ,
না-বুঝে মহাপুরুষদের উপর গোড়াতেই ভগবত্ব আরোপ ক'রে ভগবৎশক্তিতে অলৌকিকভাবে সব তিনি ক'রে দেবেন-এই আশায় নিশ্চিন্ত হ'য়ে ব'সে থাকি।
এর চেয়ে ভুল আর নেই। ভগবান্ হ'লেও তিনি যে মানুষ, এবং মানুষের জগতে মানুষকে যা' করতে হয় সেই মানবীয়ভাবে কাৰ্য্যসিদ্ধি করা ছাড়া তাঁরও যে উপায় নেই, এই জেনে খেটে-পিটে তাঁর চাহিদা পুরণ করা দরকার।
"মহাপুরুষরা ইচ্ছা করলেই অনেক-কিছু করতে পারেন।" তার তাৎপর্য্য এই যে তাঁদের বিরাট পরিপূরণী ও নিয়ন্ত্রণীশক্তি, প্রেম এবং চরিত্রবল থাকে, তাই, অনেকেই তাঁদের প্রতি আকৃষ্ট হ'য়ে তাঁদের কল্যাণকর ইচ্ছাকে রূপ দিতে চেষ্টা করে এবং বহুর সমবেত ও সুসংবদ্ধ চেষ্টার ফলে অনেক অসাধ্য সাধন হয়।
যাহোক, অবতার-মহাপুরুষের ভূতমহেশ্বর ভাব কিন্তু তাঁকে অনুসরণের ফলেই বোঝা যায়।
Man-hood to God-hood (মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বে) proceed না-করলে (অগ্রসর না-হ'লে) God-hood (ঈশ্বরত্ব) বোঝা যায় না, সে-সম্বন্ধে অলীক মনগড়া কল্পনাই থেকে যায়।